বর্তমানে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম ২০২৬

জিপিএফ ব্যালেন্স হলো সরকারি কর্মচারীদের জন্য সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় প্রকল্প। ২০২৬ সালেও সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তার জন্য এটি সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। নিয়মিত চাকরিরত থাকাকালীন কর্মচারীদের বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে রাখা হয় এবং তা সরকার কর্তৃক পরিচালিত জিপিএফ খাতায় জমা করা হয়। অবসর গ্রহণের পর কর্মচারীরা এই জমা টাকা মুনাফা বা সুদ সমেত ফেরত পান।

জিপিএফ কি?

১৯৭৯ ভবিষ্যৎ তহবিল বিধিমালা অনুযায়ী জিপিএফ হলো সরকারি কর্মচারীগণ যাদের চাকরির বয়স দুই বছর হয়েছে। তারা চাইলে ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ চাঁদা জমা করতে পারবেন। যা চাকরির মেয়াদ উত্তীর্ণ হলে জমাকৃত অর্থের ওপর সরকার নির্ধারিত (বর্তমানে ১১.৫% থেকে ১৩%) হারে মুনাফা পাবেন জিপিএফ সদস্য। জিপিএফ এর Full meaning হলো: General Provident Fund (সাধারণ প্রভিডেন্ট ফান্ড)। যা শুধুমাত্র সরকারি কর্মচারীগণদের জন্য প্রযোজ্য। বর্তমানে জিপিএফ সঞ্চয় বাধ্যতামূলক করা হয়েছে।

জিপিএফ ব্যালেন্স জানার প্রয়োজনীয়তাঃ

  1. সচেতন থাকা: আপনার জিপিএফ তহবিলে কত টাকা জমা আছে তা ২০২৬ সালের বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে নিয়মিত জেনে রাখা গুরুত্বপূর্ণ। এতে আপনি আপনার আর্থিক পরিকল্পনা করতে পারবেন।
  2. ভুল শনাক্তকরণ: সিস্টেমে বা এন্ট্রিতে কোনো ভুল হলে নিয়মিত ব্যালেন্স চেক করে আপনি দ্রুত সংশোধনের পদক্ষেপ নিতে পারবেন।

  3. সিদ্ধান্ত গ্রহণ: লোন গ্রহণ বা পেনশনের হিসাব মেলাতে আপনার জিপিএফ ব্যালেন্স জানা অপরিহার্য।

জিপিএফ ব্যালেন্স চেক ২০২৬ | GPF balance check

জিপিএফ ব্যালেন্স চেক ২০২৬


অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য চলে আসুন এই ঠিকানায়: https://www.cafopfm.gov.bd/ অথবা ব্রাউজারের সার্চবারে GPF balance check লিখে সার্চ করুন। এখন জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য ‘GPF Information’ থেকে ‘Click Here’ অপশনে ক্লিক করুন। তারপর আপনার এনআইডি ও ফোন নম্বর দিয়ে সাবমিট করুন।
  • Smart NID (১০ ডিজিট) অথবা পুরাতন NID (১৭ ডিজিট)
  • রেজিস্ট্রেশনকৃত ফোন নম্বর
এখানে অব্যশই iBAS++ এ যেই নম্বর ব্যবহার করেছেন সেটি ব্যবহার করুন।

GPF slip check online

যাদের ১৩ ডিজিটের NID নম্বর, তাদের শুরুতে জন্ম সাল যোগ করে ১৭ ডিজিট করে নিতে হবে।

সাবমিট করার পর আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি OTP কোড যাবে। সেটি বসিয়ে পুনরায় ‘Submit’ করুন। এখন GPF ACCOUNTS SLIP থেকে অর্থ বছর (যেমন: ২০২৪-২৫ বা ২০২৫-২৬) সিলেক্ট করে ‘Go’ বাটনে ক্লিক করলে আপনার জিপিএফ স্লিপ বা ব্যালেন্স দেখতে পাবেন।

অনলাইন জিপিএফ ব্যালেন্স

জিপিএফ হিসাব খুলবেন যেভাবে

সরকারি চাকরিজীবীদের চাকরির বয়স দুই বছর পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে জিপিএফ হিসাব খুলতে হয়। বর্তমানে iBAS++ সিস্টেমের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়।
  1. GPF Account Open and Nominee Entry
  2. Print and Upload Account Opening Form

GPF Account Open and Nominee Entry

সার্চ বারে iBAS++ লিখে লগইন পেইজে যান। কর্মরত প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

ibas++ gpf login

লগইন করার পর ‘GPF Account Opening’ অপশনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। যেমনঃ
  1. GPF account information
  2. Subscription information
  3. Nominee Information
GPF nominee entry

সব শেষে ফরমটি প্রিন্ট করে স্বাক্ষরসহ স্ক্যান কপি আপলোড করুন।

Print and Upload Account Opening Form

প্রিন্ট করা ফরমটি স্বাক্ষর করে স্ক্যান করুন। iBAS++ এ ‘Select file’ অপশনে গিয়ে সেটি আপলোড করে সাবমিট করুন। বাকি কাজ একাউন্টস অফিস সম্পন্ন করবে।

GPF slip download ২০২৬

অনলাইন জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৬:

১. ক্যাফওপিএফএম (CAF&Pfm) পোর্টালে যান।
২. ব্যক্তিগত জিপিএফ তথ্যাদি অপশনে ক্লিক করুন।
৩. স্মার্ট এনআইডি এবং মোবাইল নম্বর প্রদান করুন।
৪. মোবাইলে আসা OTP দিয়ে ব্যালেন্স দেখে নিন।

এসএমএস এর মাধ্যমে জিপিএফ ব্যালেন্স চেক (GPF SMS Check)

  1. বর্তমানে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি মোবাইল অ্যাপের মাধ্যমে এটি দেখা যায়।

  2. তবে ম্যানুয়ালি এসএমএস পদ্ধতি অনেক সময় পরিবর্তিত হয়, তাই ওয়েবসাইট থেকে চেক করাই সবচেয়ে নিরাপদ।

অফলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায়ঃ

  1. নিকটস্থ জেলা বা উপজেলা হিসাবরক্ষণ অফিসে (CAO/DAO) যোগাযোগ করুন।

  2. পাসবই হালনাগাদ করার মাধ্যমে আপনার জমা টাকা সম্পর্কে নিশ্চিত হতে পারেন।

ব্যক্তিগত জিপিএফ তথ্য iBAS++

ব্যক্তিগত তথ্য দেখার জন্য iBAS++ এ নিজস্ব আইডি দিয়ে লগইন করুন। Budget Execution থেকে আপনার স্টেটমেন্ট বা অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

জিপিএফ স্লিপ (GPF Slip Online BD)

সার্চবারে ‘GPF slip online bd’ লিখে সরাসরি রেজাল্টে আসা সরকারি পোর্টালে ঢুকুন। এনআইডি এবং ওটিপি ব্যবহার করে খুব সহজেই বর্তমান অর্থবছরের স্লিপ ডাউনলোড করা সম্ভব।

GPF balance ২০২৬

জিপিএফ অগ্রিম উত্তোলন

জিপিএফ থেকে লোন বা অগ্রিম উত্তোলন:

জিপিএফ একাউন্টে জমাকৃত মোট অর্থের ৭৫% পর্যন্ত অগ্রিম লোন হিসেবে উত্তোলন করা যায়। বর্তমানে এই প্রক্রিয়াটিও iBAS++ এর মাধ্যমে ডিজিটাল উপায়ে আবেদন করা সম্ভব। লোন পরিশোধের ক্ষেত্রে সাধারণত সর্বনিম্ন ১২ কিস্তি এবং সর্বোচ্চ ৪৮ কিস্তি সুযোগ থাকে। ৫২ বছর বয়স পূর্ণ হলে অফেরতযোগ্য অগ্রিম উত্তোলনেরও সুযোগ রয়েছে।

GPF loan application

FAQ

জিপিএফ কি?  
   

জিপিএফ বা সাধারণ ভবিষ্যৎ তহবিল হলো সরকারি কর্মচারীদের জন্য একটি বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প। চাকরির মেয়াদ পূর্ণ হলে এই সঞ্চিত অর্থের ওপর ১১.৫% থেকে ১৩% হারে মুনাফা পাওয়া যায়।

 
  জিপিএফ ব্যালেন্স জানার প্রয়োজনীয়তা?  
   

ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা, ভুল সংশোধন এবং লোনের প্রয়োজনীয়তা যাচাই করতে নিয়মিত ব্যালেন্স চেক করা দরকার।

 
  জিপিএফ হিসাব থেকে লোন নেওয়ার নিয়ম ২০২৬  
   

জমাকৃত অর্থের সর্বোচ্চ ৭৫% লোন নেওয়া যায়। iBAS++ এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে লোন আবেদন করা যায় এবং এটি ১২ থেকে ৪৮ কিস্তিতে পরিশোধ করতে হয়।


GPF balance check 2026, cafopfm gov bd check, iBAS++ GPF slip, জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম ২০২৬।

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সত্য আইটির নীতিমালামেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url