হাদিসের বাণী ছবি সহ - Teachings from Hadith (with images)
হাদিসের বাণী ছবি সহ - সুন্দর ও উচ্চমানের ইসলামিক পিকচার, ওয়ালপেপার এবং ক্যালিগ্রাফি ফ্রিতে
আপনার মোবাইল বা কম্পিউটারের ডিসপ্লে সাজাতে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য খুঁজছেন হাদিসের বাণী ছবি সহ, এইচডি ইসলামিক ছবি, ওয়ালপেপার কিংবা অসাধারণ সব ক্যালিগ্রাফি?
এখন আর খোঁজাখুঁজি করার দরকার নেই! আমরা নিয়ে এসেছি অসাধারণ এবং আকর্ষণীয় সব ইসলামিক ভিজ্যুয়ালের কালেকশন।
আমাদের ক্যাটাগরিতে যা যা পাচ্ছেন:
হাদিসের বাণী ছবি সহ সুন্দর সব ইসলামিক পোস্টার
এইচডি মসজিদ ও ইসলামিক ল্যান্ডস্কেপ
নজরকাড়া আরবি ও বাংলা ইসলামিক ক্যালিগ্রাফি
পবিত্র কোরআনের আয়াত ও ইসলামিক বাণী সম্বলিত ডিজাইন
মোবাইল ও পিসির জন্য পারফেক্ট সাইজের এইচডি ওয়ালপেপার
কেন আমাদের সংগ্রহগুলো সেরা?
শতভাগ প্রিমিয়াম ও হাই-রেজোলেশন কোয়ালিটি
ডাউনলোড করা যাবে একদম সহজ ও ফ্রিতে
আপনার প্রিয়জনকে শেয়ার করার জন্য দারুণ একটি মাধ্যম
বিপদ-আপদ ও মুমিনের মর্যাদা
হযরত সা’দ বিন আবু ওয়াক্কাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, সর্বাধিক বিপদের সম্মুখীন হয় কোন্ মানুষ?, তিনি বললেনঃ
“সর্বাধিক বিপদের সম্মুখীন হন নবীগণ, অতঃপর তাদের নিকটবর্তীগণ, অতঃপর তাদের নিকটবর্তীগণ। মানুষকে তার দ্বীনদারি অনুপাতে বিপদের সম্মুখীন করা হয়। যার ঈমান যত মজবুত, তার বিপদও তত কঠিন হয়। যদি তার দ্বীনদারি দুর্বল হয়, তাহলে সে অনুযায়ীই তাকে বিপদগ্রস্ত করা হয়। আর মু’মিন বান্দা সর্বদা বিপদের সম্মুখীন হতেই থাকে। বিপদ-মুসিবত মুমিন ব্যক্তিকে পাপশূণ্য করে দেয়, এক সময়ে দুনিয়ার বুকে সে নিষ্পাপ বিচরণ করতে থাকে।”
রেফারেন্স: সুনানুত তিরমিযী (২৩৯৮), সুনানু ইবনু মাজা (৪০২৩), সুনানুদ দারমী, ছহীহু ইবনু হিব্বান (২৯০১), মুসনাদু আহমদ (১৪৮১)।
৩৬টি হাদিস কালেকশন
সুপ্রিয় বন্ধু, মনি-মুক্তা, হিরা-জহরত, ডাইমন্ড ইত্যাদি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু। কিন্তু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি হাদীস এসব থেকেও মহামূল্যবান। এখানে হাদীসের রত্ন ভান্ডার থেকে একগুচ্ছে মনি-মুক্তা আপনাদেরকে উপহার প্রদান করা হল। হাদীসগুলোর ভাষা খুব সংক্ষিপ্ত ও সহজ-সরল কিন্ত অর্থ অত্যন্ত ব্যাপক ও সুদূর প্রসারী। এগুলো ব্যক্তি ও সমাজ জীবনের জন্য খুবই উপকারী। প্রতিটি কথাই মুখস্ত রাখার মত। প্রতিটি বাক্যই সোনার হরফে লিখে রাখার মত। তবে আসুন, হাদীসগুলো পড়ি। সেই সাথে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করুন। আল্লাহ আমাদেরকে সব সময় ইসলামের আলোকিত সরল পথে চলার তাওফীক দান করুন। আমীন।
খুব উপকারী কিছু হাদীস:
“আল্লাহকে ভয় কর যেখানেই থাকনা কেন। অন্যায় কাজ হয়ে গেলে পরক্ষণেই ভাল কাজ কর। তবে ভাল কাজ অন্যায়কে মুছে দিবে আর মানুষের সাথে ভাল ব্যবহার কর।”(তিরমিযী-সহীহ)
“সব কাজই নিয়তের উপর নির্ভরশীল।”(সহীহ বুখারী)
“প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার মুখের ভাষা এবং হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে।”(সহীহ বুখারী)
“যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।”(মুসলিম)
“যে আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।”(বুখারী)
“যে আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে।”(বুখারী)
“যে আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভাল কথা বলে নতুবা চুপ থাকে।”(বুখারী)
“একজন মানুষের একটি সুন্দর ইসলামী বৈশিষ্ট্য হল সে অযথা কাজ পরিত্যাগ করে।”(মুওয়াত্তা মালিক)
“যে তার কোন ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন।”(বুখারী)
“যে ব্যক্তি কোন মুসলমানের একটি কষ্ট দূর করবে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাকে অনেক বিপদের মধ্য থেকে একটি বিপদ থেকে উদ্ধার করবেন।”(বুখারী)
“যে ব্যক্তি কোন মুসলমানের দোষ-ত্রুটি গোপন করবে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ-ত্রুটি ঢেকে রাখবেন।”(বুখারী)
“সব সময় সত্যকে আঁকড়ে ধরে থাক। কারণ সত্য কথা ভাল কাজের পথ দেখায়। আর ভাল কাজ জান্নাতের পথ দেখায়।”(মুসলিম)
“মিথ্যা থেকে দূরে থাক। কারণ মিথ্যা অন্যায় কাজের পথ দেখায় আর অন্যায় কাজ জাহান্নামের পথ দেখায়।”(মুসলিম)
“যে ব্যক্তি ভাল কাজের রাস্তা দেখায় সে ঐ ব্যক্তির মতই সাওয়াব পায় যে উক্ত ভাল কাজ সম্পাদন করে।”(তিরমিযী-সহীহ)
“মজলুমের বদ দুআকে ভয় কর। কারণ, তার বদ দুআ আর আল্লাহর মাঝে কোন পর্দা নেই।”(বুখারী)
নিচের পোস্ট করা ইমেজগুলো ক্লিক করে ডাউনলোড করে নিন!
“আল্লাহ তায়ালার সুন্দর সৃষ্টির প্রশংসা প্রকাশ হোক আমাদের প্রতিটি পদক্ষেপে।”
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু! ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দ্বীনের বাণী ও সৌন্দর্য ছড়িয়ে দিন!










সত্য আইটির নীতিমালামেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url